শার্শার ৯নং উলাশী ইউনিয়নের ৬ং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী প্রচারণায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ শে জানুয়ারী ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উলাশী ইউনিয়ন এর কন্যাদাহ গ্রামে দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলীর সভাপতিত্বে ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠান টি শুরু হয়।
এসময় শার্শা ১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর ধানের শীষের প্রতীকের হয়ে উলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ ও উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।
নির্বাচনী পথসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ
তিনি তার বক্তব্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফেরার সাথে সাথে এদেশের মানুষের মনে শান্তি ফিরেছে,দীর্ঘ ১৭ বছর পর এ দেশে ভোট হতে যাচ্ছে,তাই এ দেশের সাধারণ মানুষের শান্তিরক্ষাতে ও তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হলে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই কে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
এবং এই ওয়ার্ডের একটিও ভোট দাঁড়িপাল্লায় কেও দিবেন না। আমি চাই এই কন্যাদাহ গ্রামে আর কনো মারামারি কাটাকাটি। আমি শুধু শান্তি চাই। আগামীতে তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তাহলে বিএপির দলে কোন খারাপ মানুষ থাকবে না।
তিনি আরও বলেন, জামাত ইসলামের নেতা কর্মীরা গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছেন যে তাদেরকে ভোট দিলে বেহেস্তের টিকিট দেবে। আপনারাই বলুন তারা কি বেহেস্তের মালিক,
বেহেশত ও দোজখের মালিক এক মাত্র আল্লাহতালা,তাহলে তারা কিভাবে মানুষকে বেহেশতের টিকেট দেয়? বেহেস্তে যেতে হলে আপনাকে একজন সঠিক মুসলমান হতে হবে,
তাহলে আপনি বেহেশতে যাবেন, আর এদেশে প্রথম রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম, আইন পাশ করেছিলেন। তাহলে বলেন জামাত ইসলাম এ পর্যন্ত কি করেছে আপনাদের কোন বিপদে আপদে পাসে থেকেছেন না কোন এলাকার উন্নয়ন করেছেন। তাই সব ভেদাভেদ ভুলে আমাদের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই এর ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। এবং আমি শহীদ কথা দিচ্ছি আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই ওয়ার্ডে কোন ব্যক্তি নির্যাতিত হবেন না।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির ,সহ সভাপতি মোঃ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,দপ্তর সম্পাদক আব্দুল ওহাব,প্রচার সম্পাদক হজরত আলী,যুব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,১নং ওয়ার্ডের মেম্বার বদিউজ্জামান বোদি।
এছাড়াও যুবদল, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।