শার্শার বাহাদুরপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ফোরকান জামান,শার্শা(যশোর)প্রতিনিধি:
শার্শার বাহাদুরপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ছবি: খবরপত্র
শার্শার বাহাদুরপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ছবি: খবরপত্র

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।এই দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।

নিজ বক্তব্যে তিনি বলেন ,মেজর জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত সৎ ও সাহসী নেতা। তিনি কোন সম্পদ রেখে যাননি। তারেক রহমান একবার বলেছিলেন—আমার মা আব্বার একটি ফুলপ্যান্ট কেটে হাফপ্যান্ট তৈরি করে আমাকে পরিয়ে দিয়েছেন। এতটাই সৎ ছিলেন তিনি।

রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় আটক করে কারাবন্দি রাখা হয়েছিল, কিন্তু কোন প্রমাণ হয়নি। দীর্ঘ কারাবাসের কারণে তার শারীরিক অবস্থা অনেক খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন, যেন তিনি সুস্থভাবে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড সভাপতি আতিয়ার রহমান,এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ।

এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,সালাউদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ,

যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ,যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়  সবুর হোসেন।উপজেলা বিএনপির আইন সম্পাদক মসিয়ার রহমান,

যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু,উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শহিদুল ইসলাম,বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,অর্থ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার,বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী কামরুজ্জামান,পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান সহ যুবদল–ছাত্রনেতা সাওন , তোফাজ্জল হোসেন তুহিন, আতিকুজ্জামান সনি,অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা–কর্মী।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল হাই, যিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

দোয়া অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সম্পর্কিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

নেতাকর্মীরা বলেন,দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দেশের গণতন্ত্রের পুনরুদ্ধার এবং বিএনপির আগামীর নির্বাচনে বিজয় কামনা করেন।

এলাকার খবর

সম্পর্কিত